রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৪২

মোকামে ডিমওয়ালা ইলিশের সয়লাব।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গত শনিবার মধ্যরাত থেকেই ইলিশ শিকারে নদীতে নেমেছেন বরিশালসহ দক্ষিণাঞ্চলের লক্ষাধিক জেলে। নিষেধাজ্ঞা শেষে দীর্ঘ বিরতির পর জীবনের চাকা ঘোরাতে নদীতে নেমে উচ্ছ্বসিত তারা। এর পরিপ্রেক্ষিতে উৎসবমুখর হয়ে উঠেছে বরিশালের পোর্ট রোডের মৎস্য আড়ত এলাকা। আড়তে আনা হয় প্রচুর ইলিশ। যার বেশিরভাগই ডিমওয়ালা। এখনো এসব ডিমওয়ালা ইলিশে সয়লাব আড়ত। চাহিদার তুলনায় জোগান কম হওয়ায় এসব ইলিশের দাম আকাশচুম্বী। প্রতি কেজি ইলিশ ২২০০ থেকে ২৭০০ টাকায় বিক্রি হচ্ছে।
বরিশালসহ দেশের বিভিন্ন নদ-নদীতে ইলিশ আহরণে গত ৪ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা ছিল। ইলিশের প্রজনন নিরাপদ রাখতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ সময় ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ ছিল এবং বতর্মানে মোকামে ডিমওয়ালা ইলিশের সয়লাব।