মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৪২

কয়েক লাখ টাকা ছিনতাই।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই কর্মচারীর কাছ থেকে ফেনীর দাগনভূঞায় ইসলামী ব্যাংক বেকের বাজার এজেন্ট শাখায় মিথ্যা র‍্যাব পরিচয়ে ৮ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ফেনী উপজেলার মাতুভূঞা ব্রিজ এলাকার কাছাকাছি এ ঘটনা ঘটে।
জানা যায়, বেকের বাজার এজেন্ট শাখার দুই কর্মচারী দাগনভূঞা ইসলামী ব্যাংক থেকে ৮ লাখ টাকা নিয়ে সিএনজিযোগে এজেন্ট ব্যাংকিং শাখায় ফিরছিলেন। পথিমধ্যে ফেনী-নোয়াখালী মহা সড়কের মাতুভূঞা ব্রিজ এলাকায় পৌঁছালে মিথ্যা র‍্যাব পরিচয়ে কিছু লোক তাদের মারধর করে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়। পরে তাদের চোখ বেঁধে টাকা ছিনিয়ে নিয়ে সেনবাগে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, ছিনতাইয়ের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কর্মীচারী দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।