ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি জুয়েলার্সের দোকানে স্বর্ণালংকার চুরির ঘটনায় মূল আসামি কামাল পারভেজ মিলন (৪৬) ও অপর আসামি মো. খলিল মৃধাকে (৪০) গ্রেপ্তার করেছেন পুলিশ, আর এ ঘটনা চাঁদপুরের ফরিদগঞ্জে। এ সময় তাঁদের কাছ থেকে ৭ ভরি সোনা ও নগদ ৫ লাখ টাকাসহ চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসপি জনাব, মুহম্মদ আব্দুর রকিব। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) জনাব, মো. লুৎফুর রহমান, সহকারী পুলিশ সুপার জনাব, মুকুর চাকমা উপস্থিত ছিলেন।