মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৩৯

সড়ক দুর্ঘটনায় একজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পিকআপভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে নেত্রকোণা জেলার বারহাট্টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) এক কর্মকর্তা নিহত হয়েছেন।
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বারহাট্টা-বাউসী সড়কের মোয়াটী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত বিআরডিবি কর্মকর্তা শেখ ফিরোজ মিয়া (৪৫) নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের চাকুয়া গ্রামের কাছু শেখের ছেলে। তিনি বারহাট্টা বিআরডিবি অফিসে উপ-পরিদর্শক পদে কর্মরত ছিলেন।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো: কামরুল হাসান জানান, ফিরোজ মিয়া বুধবার অফিস শেষে সন্ধ্যায় মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে বারহাট্টা-বাউসী সড়কের মোয়াটী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। মোটরসাইকেলের পেছনে থাকা অন্য আরোহী আঘাতপ্রাপ্ত হন। আশপাশের লোকজন পিকআপভ্যান ও এর চালককে আটক করে পুলিশে সোপর্দ করে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।