ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডাকাতির প্রস্তুতিকালে ঢাকা রাজধানীর গাবতলী-আব্দুল্লাহপুর বেড়িবাঁধ এলাকায় ডামি পিস্তলসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেফতার করেছেন ডিবি ওয়ারী বিভাগ।
গ্রেফতারকৃতরা হলেন, মাকছুদুর রহমান দীপু (২৬), মো. হৃদয় (২২), জাকির হোসেন (৩৬), সবুজ ডাক্তার (৫৫), শামছুজ্জামান ওরফে সবুজ (৩৫), সৈয়দ মো. তরিকুল ইসলাম ওরফে আলম (৫৮), মো. রিপন (৩৬), মামুনুর রশিদ ওরফে শিশির (৩৪) ও ইলিয়াছ রহমান (৩৩)।
ডিবি ওয়ারী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা রূপনগর থানাধীন গাবতলী-আব্দুল্লাহপুর বেড়িবাঁধের বিরুলিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে হাতেনাতে গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকে দুটি খেলনা পিস্তল, একটি স্টিলের ছুরি এবং তিনটি বাটন মোবাইল উদ্ধার করা হয়।
ডিবি ওয়ারী বিভাগ আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত দলের সদস্য। তারা ডিবি পুলিশের পরিচয়ে ডাকাতির পরিকল্পনা করছিল।