ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আনসার সদস্যরা নির্বাচনে বেশি নিয়োজিত থাকবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সবচেয়ে বেশি নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব, মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ মঙ্গলবার সকালে ঢাকা রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।