মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৪২

দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চলাচলকারী যানবাহনে চলমান ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা রোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‍্যাব-১১ অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছেন। র‍্যাব-১১ এর সিপিএসসি, আদমজীনগর ক্যাম্পের একটি টিম অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেন।
র‍্যাবের হাতে ধরা পড়া ব্যক্তিরা হলো, চক্রের মূলহোতা সাইদুল বেপারী (২৭), সৈকত হোসেন (২৮) এবং হৃদয় (২০)।
র‍্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাধারণ মানুষ, সিএনজি ও অটোরিকশা চালকদের ভয়ভীতি দেখিয়ে টাকা ও মূল্যবান মালামাল ছিনতাই করে আসছিল।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (ওসি) জনাব, শাহিনুর আলম জানান, র‍্যাব আসামিদেরকে থানায় বুঝিয়ে দিয়েছেন এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।