রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৪২

জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নোয়াখালীর হাতিয়ায় জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের সূর্যমুখী ঘাটে দেখা গেছে, ব্যাপারীরা মাছ বেচাকেনায় ব্যাস্ত সময় পার করছেন। শ্রমিকরা টুকরি ভর্তি মাছ মাথায় বহন করে নিয়ে আসছেন বাজারে। ব্যাপারীরা সেই মাছ ডাকে তুলে বিক্রি করছেন।
স্থানীয় আব্দুল কাদের নামে এক জেলে নৌকার মাঝি বলেন, রাত ১২টার পর নদীতে গেছেন। সকালে ঘাটে ফিরে এসেছেন। তাতে তিন মণ ইলিশ পেয়েছেন। আকারে অনেকটা ছোট মাছের পেলেও মূল্য ভালো থাকায় ভালো লাভ হয়েছে।
সূর্যমুখী ঘাটের মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি আলাউদ্দিন জানান, খুব ভোর থেকে এই বাজারে মাছ বেচাকেনা শুরু হয়েছে। জেলেরা কয়েক ঘণ্টার ব্যবধানে নদী থেকে ভালো মাছ নিয়ে ঘাটে ফিরেছেন। তাদের জালে ভালো মাছ ধরা পড়েছে।