ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শিক্ষকদের সঙ্গে অধ্যক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া স্বপদে যোগদানের পর আজ রবিবার (২৬ অক্টোবর) সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গণে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
সভায় বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষকবৃন্দ ফুলের শুভেচ্ছা জানিয়ে অধ্যক্ষকে বরণ করে নেন।
মতবিনিময় সভায় অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া বলেন, প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সবাইকে নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।
ঐক্যবদ্ধভাবে কাজ করলেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারব।