মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৪২

বিয়ারিং প্যাড খুলে একজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মেট্রোরেলের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে ঢাকা রাজধানীর ফার্মগেট এলাকায় এক পথচারী নিহত হয়েছেন। আজ রবিবার (২৬ অক্টোবর) দুর্ঘটনার পরপরই দুপুর সাড়ে ১২টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।
এর আগে দুপুর সোয়া ১২টার দিকে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে ঘটনাস্থলে একজন পথচারী নিহত হয়েছেন বলে তারা শুনেছেন তবে তার নাম, পরিচয় জানা যায়নি এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।