মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৩৯

কয়েকটি দোকান পুড়ে ছাই।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভয়াবহ অগ্নিকাণ্ডে বান্দরবানের থানচির বলিবাজারে ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ২০ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।
শনিবার (২৫ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে উপজেলার বলিবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার মধ্যরাতে বলিপাড়া বাজারের দক্ষিণ-পশ্চিমে অনিল দাশের খাবারের দোকানে আগুন দেখা যায়। বলিবাজার থেকে ফায়ার সার্ভিস স্টেশনের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়।
এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন চারপাশে ছড়িয়ে পড়ে অন্তত ১১টি দোকান পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়দের প্রচেষ্টায় রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে অন্তত ২০ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকদের।
থানচি ফায়ার স্টেশনের লিডার পিয়ার মোহাম্মদ বলেন, রাত সোয়া ২টায় খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা রওনা দিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছি।