রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১৫

ইয়াবাসহ একজন আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিপুল পরিমাণ ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছেন আইনশৃঙ্খলা বাহিনী, আর এ ঘটনা ঘটেছে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে।
রোহিঙ্গা ক্যাম্প-০৯-এর ব্লক-বি এলাকায় অভিযান চালিয়ে ৮ এপিবিএন (সশস্ত্র পুলিশ ব্যাটালিয়ন) সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছেন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মোহাম্মদ জিয়াউল হক বলেন, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বিপুল পরিমাণ ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।