মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৪১

সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে সুনামগঞ্জ -সিলেট সড়কের শান্তিগঞ্জে টাঙ্গুয়ার হাওরের পর্যটকবাহী বাসে মা-মেয়ে নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৫ জন।
আজ শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার সংলগ্ন শত্রুমর্দন-বাঘেরকোনা গ্রামের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামের আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, সুমন কুমার চৌধুরী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া বাসের নিচ থেকে দুইজনের মরদেহ ও আহতদের উদ্ধার করা হয়েছে।
শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মন্তোষ মল্লিক বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া পর্যটকবাহী বাসের নিচ থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।