বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:০০

জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ প্রতিপাদ্যে নীলফামারীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নীলফামারী সার্কেলের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগীতায় এ উপলক্ষে আজ বুধবার দুপুরে র‌্যালি, আলোচনা সভা ও হেলমেট বিতরণ করা হয়।
জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব, মোহাম্মদ নায়িরুজ্জামান। পরে একটি র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট(এডিএম) জনাব, আব্দুস সামাদ সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জনাব, মোহাম্মদ নায়িরুজ্জামান।
এতে স্বাগত বক্তব্য দেন বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) ফারুক আহমেদ, সড়ক ও জনপথ অধিদপ্তর নীলফামারীর নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ প্রমুখ।