বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫৯

ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন, আর এ ঘটনা ঘটেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বৈলর বড়পুকুরপাড় জামে মসজিদের সামনে। নিহতরা হলেন দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক ও তার সহকারী। তবে তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহগামী একটি মালবাহী ট্রাককে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা আরেকটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। নিহতরা ধাক্কা দেওয়া ট্রাকের চালক ও তার সহকারী বলে জানা গেছে। তবে, তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
এদিন দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক দুইটি সড়ক থেকে সরিয়ে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে বলে জানা যায় এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।