ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে চাঁদপুর সদরের বাগাদিতে আগুন লেগে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। আজ সোমবার (২০ অক্টোবর) সকালের দিকে চাঁদপুর-রায়পুর সড়কের বাগাদি চৌরাস্তা মোড় ব্রিজ সংলগ্ন এলাকায় এই আগুনের ঘটনা ঘটে।
এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর ফায়ার স্টেশন উত্তর এর সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন।