ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চাঞ্চল্যকর স্বর্ণের দোকানে রূপা, মোবাইল ফোন চুরি মামলার চোরাই ১০৪ ভরি রূপা ও মোবাইলসহ মো. শিমুল হোসেন (২৬) নামে এক পেশাদার চোরকে গ্রেপ্তার করেছেন পুলিশ, আর এ চুরির ঘটনা ঘটেছে ঢাকা রাজবাড়ীর বালিয়াকান্দিতে।
শনিবার (১৮ অক্টোবর) ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া বিলের মধ্যে মাছের ঘের থেকে রুপার গহনা ও মোবাইল উদ্ধার করা হয়।
যানা গেছে, তিনি জেলার কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গ্রামের মো. লাল চাঁদের ছেলে। বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জনাব, মো. জামাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।