বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:০০

পানিতে ডুবে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তাহমিদ শেখ নামে ঢাকা রাজবাড়ীর বালিয়াকান্দিতে তিন বছর বয়সী এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের হাসান শেখের ছেলে।
আজ রোববার (১৯ অক্টোবর) সকাল পৌনে ১০টার সময় বালিয়াকান্দি উপজেলার ঘোড়ামারা গ্রামের বাড়ীতে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
বালিয়াকান্দি হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. জুয়েল রানা বলেন, শিশু তাহমিদ শেখ বাড়ীর সবার অজান্তে বাড়ীর পাশের পুকুরে ডুবে যায়। তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে আসলে মৃত ঘোষণা করা হয়।