রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৩৪

সংবাদ সম্মেলন ১০ দফা দাবিতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিতর্কিত খসড়া সংশোধন না হলে ঢাকা কলেজের প্রাক্তন ছাত্ররা কঠোর আন্দোলন ঘোষণা করেছেন। ঢাকা কলেজ ঐতিহ্য ও স্বকীয়তা সংরক্ষণ রক্ষা কমিটি সরকারের কাছে ১০ দফা দাবি তুলে দিয়েছে। চার দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং পরে বৃহত্তর আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে।
আজ ঢাকা সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই হুশিয়ারি দেন তারা।