রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৩৫

টেইলার্স কারখানা থেকে বরিশালে ঝুলান্ত মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা : রমজান নামে বরিশাল নগরীতে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। গতকাল শনিবার (১১ অক্টোবর) বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউয়ে উদায়ন স্কুল সংলগ্ন সিটি মার্কেটের তিনতলায় একটি টেইলার্সের কারখানা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টেইলার্সের কারখানার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে রমজানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ জনাব, মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”