ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আজ ৩১তম মৃত্যুবার্ষিকী বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের। দিবসটি উপলক্ষে নড়াইলে নানা শ্রেণি পেশার মানুষ শিল্পীর সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
আজ শুক্রবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় এসএম সুলতান ফাউন্ডেশন, নড়াইল জেলা প্রশাসন, সুলতান স্মৃতি সংগ্রহশালা, জেলা শিল্পকলা একাডেমি, নড়াইল প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সুলতান কমপ্লেক্সে শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।
এসময় নড়াইল জেলা প্রশাসক জনাবা, শারমিন আক্তার জাহান, নড়াইল জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জনাব, মোহাম্মদ আছাদুজ্জামান, পুলিশ সুপার জনাব, মো. রবিউল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আহসান মাহমুদ রাসেল, সুলতান ফাউন্ডেশনের সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন সিকদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এসএম আব্দুল হক, সহ-সভাপতি ও ফাউন্ডেশনের আজীবন সদস্য সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মূখার্জী প্রমুখ উপস্থিত ছিলেন।