রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:১৯

স্বর্ণের বারসহ পাচারকারী গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা এক কেজি ৪৯ গ্রাম ওজনের ৯ পিস স্বর্ণের বারসহ মনিরুজ্জামান (৩৭) নামে এক স্বর্ণ পাচারকারীকে গ্রেফতার করেছেন।
সিমান্তের পুটখালি গ্রামে অভিযান চালিয়ে স্বর্ণের এ চালানটি গ্রেফতার করা হয়। গ্রেফতার মনিরুজ্জামান যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের কাদের আলীর ছেলে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জনাব, মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, তাদের কাছে একটি গোপন সংবাদ আসে পুটখালি গ্রামের উত্তরপাড়া এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে।
এ ধরনের সংবাদের ভিত্তিতে পুটখালি বিজিবি ক্যাম্পের একটি টহল দল সেখানে অভিযান চালায় এবং ৯ পিস স্বর্ণের বারসহ মনিরুজ্জামান নামে একজন স্বর্ণ পাচারকারীকে গ্রেফতার করেন। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য এক কোটি ৮০ লাখ ৫২ হাজার ২৪১ টাকা।