শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪৭

কাপড়ের কারখানায় আগুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কাপড়ের কাটিং কারখানায় গাজীপুরের টঙ্গীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই কারখানায় রক্ষিত রোল কাপড়, কাটিং কাপড় ও মেশিনপত্র পুড়ে যায়। সোমবার মাছিমপুর এলাকার ফায়ার সার্ভিসের গলির একটি কাটিং সেন্টার কারখানায় আগুন লাগে।
আশপাশের বাসিন্দারা জানান, একটি কাটিং সেন্টার কারখানায় হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। কারখানায় রক্ষিত রোল কাপড়, কাটিং কাপড়, আসবাবপত্র ও মেশিনপত্র পুড়ে যায়। কারখানার লেজার কাটিং মেশিন থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। লেজার কাটিং মেশিন থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।