রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:১৯

পাচারকারী অভিযোগে কয়েকজন আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারী অভিযোগে চক্রের ছয়জন সদস্যকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চক্রটি মিয়ানমার থেকে পাচার করে আনা রোহিঙ্গাদের বিভিন্ন ক্যাম্পে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছিল। রোববার (৫ অক্টোবর) সকালে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানায়, শনিবার (৪ অক্টোবর) রাতে খবর পাওয়া যায় যে, মানব পাচারকারী একটি চক্র মিয়ানমার থেকে পাচার করে আনা রোহিঙ্গাদের শাহপরীর দ্বীপের একটি বাড়িতে লুকিয়ে রেখে বিভিন্ন ক্যাম্পে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
খবর পেয়ে বিজিবি দ্রুত শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া এলাকার একটি বাড়ি ঘেরাও করে। এ সময় পাচারকারীদের দুজন পেছনের দিক দিয়ে পালিয়ে গেলেও বিজিবি সদস্যরা বাড়ির ভেতর ঢুকে শামসুন্নাহারসহ ছয়জনকে আটক করতে সক্ষম হন এবং আটক আসামিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।