ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মো. হামিদ শেখ (৫৭) নামে খুলনায় একটি ঘরে এক দিনমজুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।
শনিবার (৪ অক্টোবর) নগরীর আড়ংঘাটা থানার রায়ের মহল ব্যাংক কোয়ার্টার এলাকার একটি ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত মো. হামিদ শেখ ওই এলাকার মৃত আতাউর রহমানের ছেলে।
আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ জনাব, শেখ খায়রুল বাসার বলেন, মৃত ব্যক্তি একজন দিনমজুর ছিলেন।
মাঝে মধ্যে কাজ পেলে করতেন। দীর্ঘদিন কাজ না পেয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।