ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে ঢাকা রাজধানীর রমনা পার্কের লেক থেকে। উদ্ধার হওয়া ওই ব্যক্তির নাম ওয়াসিমুল হক (৫৫)। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।