শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪৫

তিনজন ট্রাকচাপায় নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডাম্পট্রাক-চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী শিশুসহ তিনজন নিহত হয়েছেন, আর এ ঘটনা ঘটেছে গাজীপুরের কালীগঞ্জে।
আজ শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নরসিংদীর মনোহরদি উপজেলার সুকন্দি গ্রামের নূরুল ইসলামের ছেলে মো: অলি উল্লাহ (৪০), ময়মনসিংহের তারাকান্দা এলাকার শুক্কুর আলীর ছেলে মো: মোতালিব (৩৫) ও সিরাজগঞ্জের হাফিজুর রহমানের চার বছর বয়সী শিশু তানিম।
এ ঘটনায় আহতরা হলেন, সিরাজগঞ্জের হাফিজুর (৪০) ও তার স্ত্রী ছালমা বেগম (৩৫)।
এ ঘটনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, আলাউদ্দিন জানান, দুর্ঘটনা-কবলিত ডাম্পট্রাক ও অটোরিকশা থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।