রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:১৪

ইলিশের আকাল, কেজিতে বেড়েছে দাম।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আবারও ইলিশের আকাল দেখা দিয়েছে ঢাকা রাজধানীর বাজারে। এতে বাজারে ইলিশের সরবরাহ কমে অনেক বাড়তি দামে বিক্রি হচ্ছে। গত কয়েক বছরের তুলনায় এমনিতেই এবার বাজারে ইলিশের সরবরাহ কম এবং চলতি সপ্তাহে তা আরো কমেছে। এতে মূল্যও বেড়েছে কেজিতে ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত।
ব্যবসায়ীরা বলছেন, ইলিশের প্রজনন রক্ষায় আগামীকাল শুক্রবার রাত ১২টার পর থেকে পদ্মা-মেঘনায় সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। ঠিক তার আগ মুহূর্তে বাজারে সরবরাহ কমে গেছে। সে সঙ্গে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার কারণে চাহিদা বেড়ে যাওয়ায় চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ।