ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জলাবদ্ধতা নিরসনের দাবিতে ঢাকার সাভারের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় আজ বুধবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে উভয় পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট, দুর্ভোগে পড়েন যাত্রী ও পথচারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, তেঁতুলঝোড়া ইউনিয়নের শোভাপুর এলাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা বিরাজ করছে। সামান্য বৃষ্টিতেই ঘরবাড়ি ও চলাচলের রাস্তা পানিতে ডুবে যায়।
এ অবস্থার প্রতিবাদ জানিয়ে বুধবার সকাল থেকে শত শত নারী-পুরুষ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
অবরোধের কারণে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন আটকে যায়। অনেকে সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে চরম ভোগান্তিতে পড়েন।