শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪৮

অজ্ঞাত এক নারী সড়ক দুর্ঘটনায় নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরায় গভীর রাতে এক নারী নিহত হয়েছেন। অজ্ঞাত পরিচয় এ মহিলার বয়স আনুমানিক ৬৫ বছর।
রবিবার দিবাগত রাত পৌনে ১২ টার দিকে সাতক্ষীরা শহরের অদূরে তালতলা এলাকায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে।
স্থাণীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাত পরিচয় এক মহিলা রাতে তালতলা এলাকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক পার হচ্ছিলেন।
এ সময় সাতক্ষীরাগামী দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয় ফেলে দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।
তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তিনি মারা যান।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের ডাঃ মমতাজ মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।