রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৫৮

ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ হবিগঞ্জে একটি ট্রাক জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়।
৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, মো. তানজিলুর রহমান এ তথ্য জানান।
বিজিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালালে ট্রাকভর্তি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য দেড় কোটি টাকার বেশি।