রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৫৭

জাল নোটসহ কারবারি আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৫ লাখেরও বেশি টাকার জাল নোটসহ খুলনায় এক ব্যক্তিকে আটক করেছেন কেএমপির ডিবি পুলিশ।আটক মো. আব্দুল্লাহ ওরফে নয়ন (২৭) খালিশপুর থানার বঙ্গবাসী এলাকার মোতালেব হোসেনের পুত্র।
খুলনা মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক তৈমুর ইসলাম আটকের বিষয় নিশ্চিত করেন এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।