ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ফাঁসির আসামি গ্রেফতার হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যাওয়া সাকিব ওরফে বাবু (২৩) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক ফাঁসির আসামিকে গ্রেফতার করেছেন অ্যান্টি-টেররিজম ইউনিট (এটিইউ)।
আজ শুক্রবার এটিইউর পুলিশ সুপার ব্যারিস্টার জনাব, মাহফুজুল আলম রাসেল বিষয়টি নিশ্চিত করেন।
গতকাল বৃহস্পতিবার ঢাকা রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরি বাজার এলাকায় অভিযান চালিয়ে সাকিব ওরফে বাবুকে গ্রেফতার করা হয়।