শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৩১

গলা কেটে মা ও মেয়েকে খুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মা ও মেয়েকে নৃশংসভাবে গলা কেটে খুন করা হয়েছে খাগড়াছড়ির রামগড়ের পূর্ব বাগানটি এলাকায়। কেবা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। আজ বৃহস্পতিবার সকাল দশটায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে লাশ উদ্ধারের জন্য গিয়েছেন। রামগড় থানার ওসি জানিয়েছেন, তারা রিপোর্ট পাঠানো পর্যন্ত ঘটনাস্থলেই ছিলেন।
মা-মেয়ে দুইজনকে গলা কেটে খুন করা হয়েছে। এর বেশি কিছু জানাতে পারেননি পুলিশ। দুর্গম এলাকা হওয়ায় সেখানে নেটওয়ার্ক নেই বললেই চলে। জানা গেছে খুনের শিকার মা আমেনা বেগম (৯৫) ও মেয়ে রেহেনা (৪৫) এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।