শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:২১

দুই ছাত্রীর রহস্যজনক মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একটি আবাসিক মাদ্রাসায়। শুক্রবার দিবাগত রাতে রাধানগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শেফালী বেগম মহিলা নুরানী হাফিজিয়া আবাসিক মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের লেবুডাঙ্গা গ্রামের মো.তরিকুলের মেয়ে মোসা. তানিয়া (১২) ও ৯নং ওয়ার্ডের বেগপুর গ্রামের সবুর আলীর মেয়ে মোসা. জামিলা (১০)।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, ওয়াদুদ আলম ঘটনাস্থল পরিদর্শনের পর বলেন, শিশু দুইজনের মৃত্যুর কারণ নিশ্চিত নয় এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।