শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:২১

পাথর লুটের ঘটনায় মামলা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পাথর লুট ও চুরির ঘটনায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে অজ্ঞাতনামা ১ হাজার থেকে ১ হাজার ৫০০ জনকে আসামি করে মামলা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে কোম্পানীগঞ্জ থানায় মামলাটি করেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক জনাব, মোহাম্মদ আনোয়ারুল হাবীব।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, উজায়ের আল মাহমুদ আদনান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় এক থেকে দেড় হাজার জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে।