শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫৮

সিলিন্ডার বিস্ফোরণের দগ্ধে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাছ ধরার নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লক্ষ্মীপুরের রামগতিতে অগ্নিদগ্ধ আরেক জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) চিকিৎসাধীন গণি খাঁ (৪৫) আইসিইউতে মৃত্যুবরণ করেন।
এ নিয়ে বিস্ফোরণে ৪ জেলে অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় এখন পর্যম্ত তিনজনের মৃত্যু হয়েছে। তাদের সবার বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামে। দগ্ধ আরও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন নৌকার মালিক মিরাজ উদ্দিন কবি বেপারী।
রামগতি থানার ওসি জনাব, কবির হোসেন বলেন, দগ্ধ ৪ জেলের মধ্যে আমজাদ, ফারুক ও গণি খাঁ নামে তিনজনের মৃত্যুর খবর পেয়েছি।