সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:২৩

এক দিনমজুর বজ্রপাতে নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সবজি ক্ষেতে কাজ করার সময় কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল গ্রামে বজ্রপাতে সিরাজুল ইসলাম (৪৩) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) খালেকুজ্জামান সেতুর পাশে এ ঘটনা ঘটে।
নিহত সিরাজুল ইসলাম একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম জাউচপাড়ার বাসিন্দা। তাঁর বাবা মৃত হাফেজ আহমদ কচ্ছপিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঘিলাতলী গ্রামের বাসিন্দা ছিলেন।
গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুল আলম জানান, মঙ্গলবার বোমাংখিল গ্রামে সেতুর পাশে মূলা খেতে কাজ করছিলেন সিরাজুল ইসলামসহ ৭ জন এবং এ সময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
তিনি আরও জানান, পুলিশকে অবহিত করার পর পারিবারিক কবরস্থানে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।