রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪৪

গাঁজাসহ একজন গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই কেজি গাঁজাসহ পটুয়াখালীর কলাপাড়ায় মো.ইমরান জমদ্দার (২৭) নামে এক বিক্রেতাকে গ্রেফতার করেছেন পুলিশ। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের নমরহাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বাড়ী পার্শ্ববর্তী আমতলী উপজেলার হলুদিয়া ইউনিয়নের টেপুরা গ্রামে। সে ওই গ্রামের জলিল জমদ্দারের ছেলে।
কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.জহিরুল ইসলাম জানান, পেশাদার এ মাদক বিক্রেতা মো.ইমরান জমদ্দার গাঁজা বিক্রির উদ্দেশ্যে নমরহাট বাজারে আসলে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মাললা হয়েছে।