শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৩৬

মানব-বন্ধন হয়েছে বরিশালের গৌরনদীতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে।

ডেইলি ক্রাইম বার্তা : গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে হত্যাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ও “সাংবাদিক নির্যাতন বন্ধ করো, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করো” এই স্লোগানকে সামনে রেখে বরিশাল জেলার গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় মানব-বন্ধন ও গৌরনদী প্রসক্লাবে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
এ সময় মানব-বন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক ও সমকাল পত্রিকার গৌরনদী প্রতিনিধি খন্দকার মনিরুজ্জামান।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্যানেল আহবায়ক সাংবাদিক জহিরুল ইসলাম জহির, মোঃ গিয়াস মিয়া ও সদস্য মোঃ আসাদুজ্জামান রিপন, খোকন আহম্মেদ হীরা, বদরুজ্জামান খান সবুজ, আমিন মোল্লা, সঞ্জ পল, মনীষ চন্দ্র বিশ্বাস, মোল্লা ফারুক হাসান, মোঃ খায়রুল ইসলাম ও জামিল মাহমুদ।
এর আগে নিহত সাংবাদিক তুহিনের আত্মার মাগফিরাত কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়।
উক্ত প্রতিবাদ সভায় গ্রেফতারকৃত আসামিদের শাস্তির মাধ্যমে দ্রুত ফাঁসির দাবি জানান বক্তারা।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”