ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে পদ্মা নদীর পানি। এর ফলে চরগুলো ডুবতে শুরু করেছে। চরবাসী গবাদি পশু ও মালপত্র নিয়ে লোকালয়ে ফিরে এসেছেন।
সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টায় রাজশাহী পয়েন্টে সীমান্তে পদ্মার পানি ছিল ১৭ দশমিক ৩৯ মিটার। আর রাজশাহীতে পদ্মা নদীর পানির বিপৎসীমা ১৮ দশমিক শূন্য ০৫ মিটার। ফলে বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে পদ্মার পানি। গেল ২৪ ঘণ্টায় রাজশাহী পয়েন্টে পানি বেড়েছে দশমিক ১৭ মিটার।
এদিকে, পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে নিরাপত্তার স্বার্থে টি-বাঁধ পরিদর্শন বন্ধ করা হয়েছে। একই সঙ্গে ব্যবসায়ীদের সরে যেতে বলেছে পানি উন্নয়ন বোর্ড। আর পদ্মার পানি বিপৎসীমার শূন্য দশমিক ৬৬ মিটার নীচ দিয়ে পদ্মার পানি প্রবাহিত হচ্ছে।