মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:২৩

ভ্রাম্যমাণ আদালতের জরিমানা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিএসটিআই’র মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত বিক্রয়-বিতরণ করা এবং মোড়কে নিট ওজন, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় ৩টি খাবার তৈরির কারখানা মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত, আর এ ঘটনা চাঁদপুরে।
রবিবার চাঁদপুর শহরের পুরানবাজার এলাকায় চাঁদপুর জেলা প্রশাসন ও বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা, সুমাইয়া ফারজানা হক এবং জনাব, মো. আনিসুর রহমান। বিকালে বিএসটিআই কুমিল্লা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।