শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:২১

ধারালো অস্ত্র উদ্ধার সেনা অভিযানে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে ঢাকা রাজধানীর নিউ মার্কেট এলাকায় ১১০০টি সামুরাই, চাপাতিসহ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করেছেন সেনাবাহিনী। কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের কাছে এসব অস্ত্র সরবরাহ করা হচ্ছিল বলে জানিয়েছেন সেনা কর্মকর্তারা।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, শনিবার রাতে ঢাকা নিউ মার্কেটের রোকনের মমতাজ ট্রেডার্স, হৃদয় মিয়ার শাকিল ক্রোরোকারীজ, স্বপন মিয়ার থ্রী ডট ক্রোকারিজ নামের দোকানে অভিযান চালানো হয়।
অভিযানে হাজারের বেশি সামুরাই, চাপাতি, চাইনিজ কুড়াল, বাংলা কুড়াল, চাকু, মিট হ্যামার উদ্ধার করা হয়। এ সময় অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় গ্রেপ্তারকৃতরা হলো, রুকনুজ্জামান, রাব্বি, রোমান, আলী আকবর, সাজিদ হাসান, আলী, হৃদয় মিয়া, নুর হোসেন ও মো. স্বপন।