শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:০০

অস্ত্র ব্যবসায়ী আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে আক্তারুল ইসলাম (৪০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (৮ আগষ্ট) রাত সাড়ে ৯ টার দিকে পুটখালী ক্যাম্পের বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
আক্তারুল পুটখালী গ্রামের উত্তরপাড়ার আতিয়ার রহমান বাবুর ছেলে।
বিজিবি জানায়, গোপন সূত্রের ভিত্তিতে তারা জানতে পারে সীমান্তের মেইন পিলার থেকে ৩০০ গজ ভিতরে আক্তারুল অস্ত্র বিক্রি করছিল।
সেখানে অভিযান চালিয়ে ইতালির তৈরি ১টি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিন সহ আক্তারুলকে আটক করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জনাব, খুরশিদ আনোয়ার বলেন, অস্ত্র আইনে মামলা দিয়ে আসামিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।