সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৫৮

খুনের ঘটনায় দুইজন গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক হোটেল কর্মচারী খুনের ঘটনায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুইজনকে গ্রেপ্তার করেছেন ডিবি পুলিশ। গ্রেপ্তাররা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
রোববার (২৫ মে) বিকেলে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (১) এর বিচারক জনাব, মো. আলমগীর হোসেন তাদের জবানবন্দি রেকর্ড করেন। এর আগে শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের মন্ডলপাড়ার আলম সেখের ছেলে মো. ফিরোজ (২১) ও সলঙ্গা থানার তারুটিয়া উত্তরপাড়ার শামসুল হকের মেয়ে জুলেখা খাতুন (২১)।