শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৪১

একজন নিহত ছুরিকাঘাতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পল্লী চিকিৎসকের ছুরিকাঘাতে কলেজ ছাত্র মো. আবুল হোসেন রাফি (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে,আর এ ঘটনা ঘটেছে নোয়াখালীর সদর উপজেলায়। ঘটনার পর থেকে অভিযুক্ত পল্লী চিকিৎসক পলাতক রয়েছে।
বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রাফি একই ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের অলিপুর গ্রামের মো.আজাদের ছেলে। অভিযুক্ত পল্লী চিকিৎসক মো.শাহীন (৬০) একই এলাকার সুজাত উল্যার ছেলে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, কামরুল ইসলাম বলেন, নিহতের স্বজনেরা তার মৃত্যুর বিষয়টি আমাকে জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।