শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৪৭

স্ত্রী খুন স্বামীর হাতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পারিবারিক কলহের জেরে মুন্সিগঞ্জে স্ত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করছে স্বামী। শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে মুন্সিগঞ্জের আধারা ইউনিয়নের দেওয়ানকান্দি এলাকায় ওই ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক স্বামী সুজন মোল্লাকে রাতেই গ্রেফতার করেছেন পুলিশ।
এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, সাইফুল আলম জানান, ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে হত্যাকারী স্বামীকে গ্রেফতার করেছেন। নিহতের মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।