শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৪৭

টাকার জন্য ছুরিকাঘাতে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাত্র ৫০০ টাকা নিয়ে নরসিংদীর পলাশ উপজেলায় বিরোধের জেরে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ইসমাইল মিয়া (৪৫) নামের এক দিনমজুর। শনিবার (১০ মে) রাত ৮টার দিকে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের খিলপাড়া গ্রামের একটি সড়কে এ ঘটনা ঘটে।
নিহত ইসমাইল মিয়া মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি স্ত্রী-সন্তানসহ পলাশের খিলপাড়ার একটি কলোনির ভাড়া বাসায় বসবাস করতেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মনির হোসেন বলেন, ধারের টাকা নিয়ে তর্কাতর্কির জেরেই এই হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্তকে ধরতে অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।