সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:১৬

হত্যাকাণ্ডের দুইজন গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চাঞ্চল্যকর রুবেল মন্ডলকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের অন্যতম মূলহোতা আমজাদ মন্ডল এবং তার এক সহযোগী জুয়েল মাদবরকে গ্রেফতার করেছে র‍্যাব, আর এ হত্যাকাণ্ড ঘটেছিলো ঢাকার আশুলিয়ার পাড়াগ্রাম এলাকায় ।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে র‍্যাব-৪, সিপিসি-২ নবীনগর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর জনাব, জালিস মাহামুদ খান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। এর আগে, ঢাকার ধামরাই উপজেলাধীন কালামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার আশরাফ আলী মন্ডলের ছেলে আমজাদ মন্ডল (৪৫) এবং একই এলাকার সেরাজ উদ্দিন মাদবরের ছেলে জুয়েল মাদবর (৩৬)।
নিহত রুবেল মণ্ডল আশুলিয়ার পাড়াগ্রাম দক্ষিণপাড়া এলাকার নায়েব আলী মণ্ডলের ছেলে।