শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৪৬

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আত্মগোপনে থাকা নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মো. জুলফিকারকে (২৮) গ্রেপ্তার করেছেন র‍্যাব-১১। গতকাল সোমবার রাতে সোনাইমুড়ী বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি জুলফিকার লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার সৈয়দপুর কাশেম ভূঁইয়ার বাড়ির নুরুল ইসলামের ছেলে। তিনি লক্ষ্মীপুরের ব্যবসায়ী আব্দুল মান্নান ভূঁইয়া হত্যা মামলার কারনে দীর্ঘ ১১ বছর ধরে আত্মগোপনে ছিল।
র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার, সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব, মিঠুন কুমার কুণ্ডু এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।